শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সমাধান চায় যুক্তরাষ্ট্র, মিয়ানমারকে শাস্তি নয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে
মিয়ানমারকে শাস্তি নয়,

বাংলার প্রতিদিন ডটকম, 

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন বলেন, কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য, মিয়ানমারকে শাস্তি দেওয়া নয়।

আজ রোববার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যে মাত্রার নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছে তা নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই তাদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু সমস্যার সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আসলে ভূমিকা কী হবে সেটিই স্পষ্ট করলেন টমাস শ্যানন, যিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপে যোগ দিতে ঢাকায় এসেছেন।

শ্যানন বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাই কূটনৈতিক মাধ্যমে। আমাদের ইচ্ছা বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করা। কেন রোহিঙ্গারা মানবিক সংকটের শিকার হচ্ছে এবং কেন তারা পালিয়ে আসছে তার সমাধান করাই আমাদের উদ্দেশ্য।’

টমাস শ্যানন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে কিছু ইতিবাচক অগ্রগতি তো হয়েছেই। মিয়ানমার এখন নিজেদের উন্মুক্ত করেছে রাখাইনের দুর্গত এলাকা পরিদর্শনের ব্যাপারে।

আমাদের কূটনীতিকরা সেখানে যেতে পারছেন, তাঁদের সঙ্গে আলোচনা করা যাচ্ছে। আমরা এরই মধ্যেই জনসম্মুখে বলেছি যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করার মতো মাধ্যম রয়েছে, যাতে তুলনামূলক বেশি চাপ দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্র সেটার ব্যাপারে চিন্তাভাবনা করবে। কিন্তু এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য রোহিঙ্গা সমস্যার সমাধান করা, শাস্তি দেওয়া নয়।’

অংশীদারিত্ব সংলাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্রসচিব শহীদুল হক, যেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। সংলাপে আলোচ্যসূচিতে ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিষয়টিও ছিল।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় সেনাবাহিনী। রোহিঙ্গাদের বিরুদ্ধে দমনপীড়ন, গণহত্যা, গণধর্ষণ চালায় তারা। অভিযানের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451