শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাকের চলাচলের কারণে ভেঙ্গে পড়েছে সেতু’ যোগাযোগ বিচ্ছিন্নৃ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৪২৬ বার পড়া হয়েছে
শ্রীপুরে অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাকের চলাচলের কারণে ভেঙ্গে পড়েছে সেতু’ যোগাযোগ বিচ্ছিন্নৃ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গোসিঙ্গা-বরমী আঞ্চলিক সড়কের
পেলাইদ নয়াপাড়া ও বরামার হরতকিরটেক সংলগ্ন এলাকার সেতুটি
ভেঙ্গে পড়েছে । অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাকের চলাচলের
কারণে শনিবার সকাল আটটার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে যায় ।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এর সাথে উপজেলার বরমী,
গোসিঙ্গা ও শ্রীপুর এবং পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়ার
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বরামা এলাকার স্থানীয়রা জানান, শনিবার সকাল আটটার দিকে
একটি বড় ড্রাম ট্রাক বালু নিয়ে সেতু পার হওয়ার পাঁচ
মিনিটের মাথায় তা ধসে পড়ে। এ সময় সেতুর ওপর কোন যানবাহন
ছিল না তাই প্রাণহানি ঘটেনি।
এর আগে শুক্রবার থেকেই সেতুটির বিভিন্ন অংশে ফাটল দেখা
দিয়েছিল। বিষয়টি জানার পরেও ট্রাকগুলো অবাধে চলাচল করে।
বরমী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আলী আমজাদ পন্ডিত জানান,
শ্রীপুর থেকে বরমী যাওয়ার মূল রাস্তাটি বিগত ৯মাস ধরে যান
চলাচলে স¤পূর্ণ অনোউপযোগী থাকায় বিকল্প হিসাবে এই
রাস্তাটিতে ভারি যানবাহন চলাচল করতো। সম্প্রতি বালুবাহী
১৪চাকার ড্রাম্প ট্রাকাগুলো নিয়মিত চলাচল করায় এই রাস্তাটিও
চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই রাস্তায় কুড়িয়াদী খালের ওপর
বরামার হরতকিরটেক ও পার্শ্ববর্তী গোসিংগা ইউনিয়নের
নয়াপাড়া সংলগ্ন প্রায় ২৫ বছরেরপুরোনো এই সেতুটি ।
তার ওপর ড্রাম্পট্রাক চলাচল করায় তা ভেঙ্গে গেছে। এলাকার অসংখ্য
মানুষ নিয়মিত সিংহশ্রী,বরমী, পেলাইদ,বড়ামা,কাপাসিয়াসহ
বিভিন্ন জায়গায় যাতায়াত করতো এই সেতুটি ব্যবহার করে।
বর্তমানে তা ভেঙ্গে যাওয়ায় বৃহত্তর জনগুষ্ঠির সাথে আশাপাশের
কয়েকটি এলাকার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ঘটনার
সাথে সাথে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে কথা

বলে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য জরুরী ভিত্তিতে নিরাপদ
সাঁকু তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। দ’একদিনের মধ্যেই তা
বাস্তবায়ন শুরু হবে।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী সোজায়েত হোসেন বলেন, ১২ মিটার
দৈঘ্যের এই সেতুটি স্থানীয় সরকারের। সেতুটি অনেক
পুরোনো। বৃহত্তর ঢাকা উন্নয়ন প্রকল্প -৩ এর আওতায় ২ মাসের
মধ্যেই এখানে নতুন সেতু তৈরি শুরু হবার কথা ছিল। আপাতত
যোগাযোগ স্বাভাবিক রাখতে ভাঙা সেতুর স্থানে আগামী
সপ্তাহে বেইলী ব্রীজ তৈরি করা হবে। তা ছাড়া ওই রাস্তায় ড্রাম
ট্রাকসহ অন্যান্য ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451