রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে
উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় জেল হত্যা দিবসে আলোচনা সভা
হয়।
উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুর
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের
যুগ্নসাধারণ সম্পাদক কলামিস্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকম
রুহুল আমিন,ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু,যুবনেতা মনির
হোসেন, মোস্তাফিজুর রহমান সুমন,স্বেচ্ছাসেবক নেতা
সোহেল রানা,ছাত্রনেতা ফয়সাল মাল,সোহেল চৌকিয়া,মেহেদী
হাসান শুভ,রাকিবুল হাসান শান্ত প্রমূখ।