রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধারাম-সাউধেরখিল সড়কের পাশ্বে রোববার
ভোরবেলায় অটোরিকসা চালকের রহস্য জনক লাশ উদ্বার করেন পুলিশ।
নিহত সাহাবুদ্দিন বাবু উপজেলার সাউধেরখিল গ্রামের ভ’ঁইয়া গাজী
বেপারী বাড়ির আব্দুল বারেক মিয়ার ছেলে।
পুলিশ জানান বাবুর প্যান্ট পকেটে একটি চাক্কু,মানি ব্যাগ,মোবাইল
সেট পাওয়া যায়।
সাহাবুদ্দিনের মা মনোয়ারা বেগম ও স্ত্রী তুহিনা আক্তার জানান ফজর
নামাজের সময়ে সাহাবুদ্দিন বাড়ি থেকে সুধারামে যায়। ঘন্টা খানিক
পরেই পাশ্ববর্তী লোকজনের মাধ্যমে সাহাবুদ্দিনের মৃত্যুর সংবাদ পান।
পারিবারিক কিংবা অন্য কাহারো সাথে বাবুর শত্রু ছিল না।
পুলিশের উপ-পরিদর্শক এসআই পঙ্কজ সাহা জানান নিহতের শরীরে আঘাতের
কোন ছিন্ন পাওয়া যায়নি।
থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) মো: জাফর আহম্মদ জানান বাবু মৃত্যুর
রহস্য উৎঘটনের চেষ্টা চলছে।