বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল বাজার থেকে আজ রোববার সকালে একটি নাইন এমএম
পি¯তল, দুই টি ম্যাগজিন,তিন রাউন্ড গুলি ও দেড লক্ষ টাকা সহ এক
অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সে বেনাপোল
পোর্ট থানার পুটখালি গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত
থেকে পাচার হয়ে আসা একটি অস্ত্র’র চালান নিয়ে স্তাণীয় বাজারে
বেচা কেনা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা
সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পি¯তল, দুই টি
ম্যাগজিন,তিন রাউন্ড গুলি ও দেড লক্ষ টাকা সহ তাকে আটক করা হয।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হবে।