সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলার বহূল সুপরিচিত শিক্ষিকা মৃত,সুফিয়া কামালের জানাযা ও দাফন সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

এম ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥
নীলফামারীর ডিমলার বাবুরহাট সদরের হাজ্বী পাড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি ইব্রাহীম
কামাল ডিআই এর স্ত্রী মৃত, সুফিয়া কামাল(৫৫)এর নামাজে জানাযা ও
দাফন সম্পন্ন হয়েছে ।শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে নামাজে
জানাযা শেষে তাকে কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি
দুনিয়ায় স্বামী, দুই পুত্র,দুই কন্যা সন্তান,নাতি-নাতনী,ভাই- বোন,
আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি
সু-আচরনের অধিকারী ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টায় শিক্ষিকা সুফিয়া কামাল ডিমলা
সদরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ডিমলা সরকারী
হাসপাতালে নেয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার জানাজা ও দাফনে জনপ্রতিনিধি, সাংবাদিক,
রাজনৈতিক,ব্যবসায়িক,শিক্ষক,সুধীজন,সুশীল সমাজ,সরকারী-বেসরকারী
চাকুরীজীবি,এলাকাবাসী সহ সর্বস্তরের ব্যাপক মানুষজন অংশগ্রহন করে
মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451