বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাকরাইলে মা-ছেলে খুনের প্রধান আসামি গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলের নিজ বাসায় মা-ছেলে খুন

অনলাইন ডেস্কঃ

ঢাকার কাকরাইলে মা ও ছেলেকে খুনের প্রধান আসামি আল আমিন জনিকে (৩৩) গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শনিবার ভোররাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে জনিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল মো. এমরানুল হাসান।

গ্রেপ্তারকৃত জনি নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তার ভাই।

র‌্যাব কর্মকর্তা এমরানুল আরো বলেন, ‘হত্যার কথা স্বীকার করেছে আল আমিন। কী কারণে এবং কীভাবে হত্যার ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে সে আস্তে আস্তে মুখ খুলছে। ‘

জনিকে গ্রেপ্তারের বিষয়ে বিকেল ৪টার সময় কারওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর কাকরাইলে একটি বাড়ির পঞ্চম তলায় খুন হন শামসুন্নাহার ও ছেলে সাজ্জাদুল করিম শাওন। এ হত্যাকাণ্ডের পরপরই করিমকে আটকের পর বৃহস্পতিবার মুক্তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জনিকে খোঁজা হচ্ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451