মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকট: কমনওয়েলথভুক্ত দেশের সহযোগিতা চাইবে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইবে বাংলাদেশ। ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনের উদ্বোধনী দিনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ বিষয়ে কথা বলবেন।

শুক্রবার সিপিএ নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিপিএর চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই তথ্য জানান।

এর আগে সিপিএ’র চেয়ারপারসনের সভাপতিত্বে সিপিএ নির্বাহী কমিটির বৈঠক শুরু হয়।

সম্মেলন সম্পর্কে স্পিকার বলেন, ১ নভেম্বর থেকে সম্মেলন শুরু হয়েছে। সিপিএর ১৮০টি ব্রাঞ্চের মধ্যে ১১০টি ব্রাঞ্চের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। শনিবার পর্যন্ত প্রতিনিধিদের আসা অব্যাহত থাকবে। পরদিন রোববার সিপিসির (কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স ২০১৭) ভাইস প্যাট্রন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

স্পিকার বলেন, সিপিএ সম্মেলনের এজেন্ডাগুলো আগে থেকেই নির্ধারিত রয়েছে। মূল এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটি ছিল না। তবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হওয়ার কারণে সম্মেলনে বিশেষ কমপোনেন্ট হিসেবে এই ইস্যুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সিপিএর ৪৪টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকারসহ জনপ্রতিনিধিরা সম্মেলনে আসছেন। রোহিঙ্গা সংকট বিষয়ে তাদের অবহিত করতে পারলে তারা নিজ নিজ দেশের পার্লামেন্টেও এ ইস্যুতে ভূমিকা রাখতে পারবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451