শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমারের সেনাবাহিনীর ওপর অবরোধ খারাপ হবে : মিয়ানমার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ২৭৭ বার পড়া হয়েছে

রয়টার্স,

অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করলে তা খারাপ পরিণতি বয়ে আনবে বলে জানিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চির মুখপাত্র জাও হতাই। আজ শুক্রবার তাঁর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে, যাতে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর আবারও অবরোধ আরোপের প্রস্তাব আনা হয়েছে। এর আগে গত বছর এ অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অবরোধের ফলে সেনা কর্মকর্তারা ওয়াশিংটন সফর করতে পারবেন না। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও বন্ধ হয়ে যাবে। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

সু চির মুখপাত্র বলেন, ‘দেশের অর্থনীতির উন্নয়নের জন্য অভ্যন্তরীণ স্থিতিশলীতা দরকার। আন্তর্জাতিক অবরোধের ফলে ভ্রমণ, ব্যবসায় বিনিয়োগে সরাসরি প্রভাব পড়বে। এ ছাড়া আরো খারাপ পরিণতি হবে।’

আগামী ১৫ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফর করবেন। এ সময় মিয়ানমারের কর্মকর্তারা রাখাইন রাজ্যে সরকারের উদ্যোগ সম্পর্কে ব্যাখ্যা দেবেন।

জাও হতাই বলেন, ‘আমরা তাঁকে (রেক্স টিলারসন) বলব আমরা কী করছি। আমরা যেটা করব না সেটা বলা যাবে না। আর আমরা জানি না যুক্তরাষ্ট্রের নীতি কী।’

সেনাবাহিনীর সাবেক মেজর জাও হতাই আধা-বেসামরিক প্রশাসনে শুরু থেকেই আছেন। তিনি বলেন, তাতমাদাও (মিয়ানমারের সেনাবাহিনী এই নামেই পরিচিত) মিয়ানমারের রূপান্তরে সংযুক্ত থাকবে।’

সু চির মুখপাত্র বলেন, ‘দেশের পুনর্গঠনের কাজ কেবল সরকার করতে পারে না। এটা স্পষ্ট যে, তাতমাদাওকে যুক্ত থাকার দরকার। ২০০৮ সালের সংবিধান অনুযায়ী তাতমাদাওয়ের সঙ্গে সমঝোতায় যেতে হবে।’ তিনি বলেন, ‘অবরোধ ও চাপ সরকারের কাজে প্রভাব ফেলে। আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তারা অবরোধ আরোপ করলে ইতিবাচক ফল বয়ে আনবে না।’

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান চালায় মিয়ানমার। এতে আন্তর্জাতিক মহল থেকে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়। অভিযানের পর থেকে ছয় লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451