রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামের পিস্তল মোহাম্মদ
বাহিনির প্রধান মোহাম্মদ আলী লেদা নেতৃতে পিস্তল ও ধারলো
অস্ত্র হাতে নিয়ে ফিরোজ,কিরন ও মহিন ড্রাইভারের শুক্রবার দুপুরে
অতর্কিত হামলায় উপজেলার আতাকরা বাজারের মণপুরা ষ্টোরে
ভাংচুর করেন। এ সময়ে বাধা দিলে পিস্তল মোহাম্মদ ৩রাউন্ড গুলিয়ে
ছুঁড়িয়ে এলাকায় আতংক ছড়িয়ে মণপুরা ষ্টোরের মালিক আব্দুর
রহিম, স্থানীয় সিএনজি ড্রাইভার মোহাম্মদ হানিফকে ধারলো
অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে নগদ টাকাসহ প্রায় দু’লাখ
টাকার মালামাল নিয়ে যায়। স্থানীয়রা মৃত্যু সযা আব্দুর রহিম ও
সিএনজি চালক মোহাম্মদ হানিফকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী
হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।
সূত্রে জানান পিস্তল মোহাম্মদ প্রকাশ লেদা ও মহিন ড্রাইভারের
নেতৃত্বে ৮/১০জনের দুর্বৃত্তরা প্রকাশ্য অস্ত্র হাতে নিয়ে
আতাকরা বাজারের মণপুরা ষ্টোরে হামলা করে। এ সময়ে বাধাদিলে
দুর্বৃত্তরা ৩রাউন্ড গুলি ছঁড়িয়ে মণপুরা ষ্টোরে ব্যাপক ভাংচুর,নগদ
টাকাসহ প্রায় দু’লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
ওই সময়ে দুর্বৃত্তদের ধারলো অস্ত্রদিয়ে দোকানের মালিক আব্দুর
রহিম ও সিএনজি ড্রাইভার মোহাম্মদ হানিফকে এলোপাতাড়ী
কুপিয়ে মারাত্মক জখম করেন।
গুরুতর আহত হানিফের মা কুলছুম বেগম জানান দুর্বৃত্তরা তার
ছেলেকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছ থেকে ১০হাজার
টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।
দেবনগর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসেন জানান গত রোববার
রাতে তার ছেলে এমরান হোসেনকে গুলি করে গুরুতর আহত করে।দেহলা
ওয়ার্ডের মেম্বার মহসিন জানান পিস্তল মোহাম্মদ তার বাহিনী
নিয়ে গত প্রায় ৬ মাস আগে চাঁদার টাকা দু’লাখ টাকা
দেওয়ায় তাঁর মাথায় গুঁলিসহ ধারালো অস্ত্র দিয়ে ৭টি কুপ দিয়ে
তাকে মারাত্মক জখম করেন। তার বিরুদ্ধে একাধিক নারী
ধর্ষণ,ইভটিজিংসহ ছিনতাই,ডাকাতির ঘটনা জড়িত। দেহলা
গ্রামের প্রবাসি আব্দুর রহিম জানান ২০দিন আগে সন্ধ্যায়
তিনি বাড়ীর সামনে মুঠোফেনে কথা বলেন ওই সময়ে পিস্তল
মোহাম্মদ তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন,বেইস
লাইট,২টি আংটি,মুঠোফোনসহ নগদ ১৫শত টাকা নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ মানিক জানান দুর্বৃত্তদের
বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান দুর্বৃত্তদের বিরুদ্ধে
পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।