সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাভারের আশুলিয়া এলাকায় তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

এম এ সবুর আরাফ, আশুলিয়া ঃ

সাভারের আশুলিয়া এলাকার কয়েকটি পয়েন্টে তীব্র যানজট রয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই কয়েক কিলোমিটার এলাকা নিয়ে এ যানজটের সৃষ্টি হয়।

সকালে আশুলিয়ায় মরাগাঙ এলাকায় সড়ক দুর্ঘটনা ও সড়কে বাস বিকল হওয়ায় আব্দুল্লাহপুর  থেকে বাইপাল, বিরুলিয়া থেকে সিএনবি সড়ক পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের এই পয়েন্টে আটকা পড়েছে ঢাকামুখী শত শত যানবাহন।

জানা গেছে, ৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, আশুলিয়ার মরাগাঙ এলাকায় ভোরে সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও আজ রাস্তায় যানবাহনের কিছুটা বাড়তি চাপও লক্ষ্য করা যাচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451