রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে পুলিশের দুঃসাহসিক অভিযানে ২৮ ডাকাত আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে
দুঃসাহসিক অভিযানে

হেলাল শেখ:

ঢাকার সাভারে যাত্রীবেশে বাসে ওঠা একটি  ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায়  এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে  ডাকাত দল অবস্থান করছে বলে খবর পাই। পরে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম নবীনগরে অবস্থান নিয়ে বাসটির গতিরোধের চেষ্টা করে। এ সময় বাসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাত দলকে আটকে ফেলে পুলিশ। পরে বাস থেকে ২৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র এবং হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451