শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট উধাও!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ৪৫৯ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ মাখামাখি। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও এক-দুবার টুইটারে ঢুঁ না মারলে নাকি তাঁর চলে না। সেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টই নাকি উধাও হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ১১ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট। সে সময় তাঁর পেজে প্রবেশ করতে গেলে ‘দুঃখিত, এই পেজটির অস্তিত্ব নেই’, বার্তা দেখা যাচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টটি নিয়ে হেলাফেলার বিষয়টি তদন্ত করে দেখছে টুইটার। তারা জানিয়েছে, এ ঘটনার জন্য দায়ী তাদের এক কর্মকর্তা। তাঁর নাকি সেদিনই চাকরির মেয়াদ শেষ হয়। আর ভবিষ্যতে যেন এমন ধরনের ঘটনা না ঘটে, তাও মাথায় রাখা হচ্ছে বলে জানায় টুইটার।

২০০৯ সালের মার্চে টুইটারে অ্যাকাউন্ট খোলেন ট্রাম্প। বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা চার কোটি ১৭ লাখ। গতকাল অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার পর ট্রাম্পের প্রথম পোস্টটি ছিল রিপাবলিকান পার্টির করছাড়ের পরিকল্পনার বিষয়ে।

তবে সুখবর হলো, ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য বিপত্তির মুখে পড়লেও সম্পূর্ণ সচল ছিল প্রেসিডেন্টের অফিশিয়াল অ্যাকাউন্টটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451