শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে কলমায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ,এক দোকানদার আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ৪১৪ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

হেলাল শেখ ,ফরহাদ মেহেদীঃ 

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার কলমা এলাকায় কলেজে যাওয়ার পথে মিথ্যা কথা বলে বাসায় নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন ধর্ষণকারী এক দোকানদারকে আটক করেছে পুলিশ।

গত ২৫ অক্টোবর কলমা এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।

ওই কলেজছাত্রী সাভারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষে পড়ছে।

ছাত্রীর অভিযোগ, গত ২৫ অক্টোবর কলেজে যাওয়ার পথে কলমা এলাকার ওই যুবক তার (ছাত্রী) খালা অসুস্থ হয়েছে বলে জানায়। পরে খালাকে তার (যুবক) বাসায় রাখা হয়েছে বলে কৌশলে সেখানে ডেকে নেয় তাকে। ওই বাসার ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে ওই যুবক।

ছাত্রী আরো জানায়, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে তারা ওই  যুবককে আটক করে।

পুলিশের ভাষ্য, বিষয়টি জানাজানি হলে ঘটনার মীমাংসায় বৃহস্পতিবার দিবাগত রাতে কলমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানার ব্যক্তিগত কার্যালয়ে সালিশি বৈঠক বসে। সেখানে ওই যুবক ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তার সঙ্গে কলেজছাত্রীকে বিয়ের বন্দোবস্ত করে একটি পক্ষ। তবে বয়স কম হওয়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান কাজি।

খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ওই বৈঠক থেকেই মুদি দোকানদারকে আটক করেন।

এ বিষয়ে তারিকুল ইসলাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451