বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়া থেকে অপহরণের চার দিন পর এক কলেজ ছাত্রী উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

নাজমুল,আশুলিয়া থেকে ঃ

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়া থেকে অপহরণের চার দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে রাজধানীর সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে থেকে আশুলিয়া থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, বর্তমানে ওই কলেজছাত্রী কিছুটা অসুস্থ। তাঁকে সাভারে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার বিকেলে আশুলিয়ার আউকপাড়া থেকে প্রকাশ্যে অপহরণ করা হয় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই ছাত্রীকে। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় বলা হয়, কুমকুমারী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতাউর রহমানের বখাটে ছেলে লেমন মিয়া অপর পাঁচ সহযোগীকে নিয়ে গত মঙ্গলবার প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তাঁর মেয়েকে অপহরণ করে।

এসআই আরো জানান, অপহরণের বিষয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হলে ওই কলেজছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। ভোরে রাজধানীর সদরঘাট থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় করা মামলার আসামিদের কেউই এখনো আটক হয়নি।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451