মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘রায়পুরে মোবাইল চুরির অভিযোগে শিশুকে বস্তায় ভরে নির্যাতন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৪৬৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, 

মোবাইল চুরির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিয়াস নামে চার বছরের একটি শিশুকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

পিয়াস উপজেলার বামনি গ্রামের মো. সোহেলের ছেলে। আর রাকিব (২২) নামের যে যুবকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, তিনিও একই গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার সন্ধ্যায় বামনি গ্রামে এ ঘটনার পর রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় শিশু পিয়াসকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. নাছির বলেন, ‘শিশুটির চোখে-মুখে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

শিশু পিয়াসের বাবা সোহেল জানায়, গতকাল বুধবার সন্ধ্যার আগে বাড়ির সামনে থেকে বখাটে রাকিব তার ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে মোবাইল চুরির অভিযোগ তুলে ছেলেকে বস্তায় ভরে নির্যাতন করে। এতে তার চোখ-মুখ ফুলে যায়, কোথাও কোথাও রক্ত ঝরছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পিয়াসকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান বলে জানান পিয়াসের বাবা। তিনি আরো বলেন, এ ঘটনার পর রাকিব মামলা না করার জন্য হুমকি দিচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451