বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোগী টেবিলে ফেলে রেখে কর্মবিরতি নয় : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৪৭৪ বার পড়া হয়েছে
টেবিলে রোগী ফেলে রেখে কর্মবিরতি নয় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ টেবিলে রোগী ফেলে রেখে এক মুহূর্তের জন্যেও কর্মবিরতি পালন গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা ধর্মঘটে গেলে সাধারণ মানুষ সেবা বঞ্চিত থাকে। জনগণ ভুল বুঝে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।আজ (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার অর্জন আজ সারা বিশ্বে অনুকরণীয়। সরকারের গৃহীত কর্মসূচির সাফল্যের ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের অবদান যথেষ্ট। কিন্তু হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখলে, চিকিৎসক সমাজের উপর জনমনে ভ্রান্ত ধারণার জন্ম নেবে।মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর যারাই হামলা করুক তারা দুর্বৃত্ত।

এরইমধ্যে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে সরকার।সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ঢামেক হাসপাতালের পরিচালক, কলেজ অধ্যক্ষ, জ্যেষ্ঠ চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢামেক হাসপাতালে একটি বা দুইটির বেশি প্রবেশদ্বার না রাখার পাশাপাশি ভিজিটর, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য আলাদা কার্ড চালু করা, একজন রোগীর সঙ্গে দুইজনের বেশি ডিজিটর থাকতে না দেয়াসহ হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।বৈঠকের আগে মোহাম্মদ নাসিম হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসকদের দেখতে যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451