শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিসেম্বরে আসছে পরীর দুই ছবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে নায়িকা পরী মণির দুটি চলচ্চিত্র। ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অন্তর জ্বালা’ আর ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’। দুটি ছবিরই মূল চরিত্রে অভিনয় করেছেন পরী। ‘অন্তর জ্বালা’ ছবিতে পরীর বিপরীতে আছেন জায়েদ খান। ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে নায়ক হিসেবে আছেন নতুন মুখ জাকারিয়া জেফ।

‘অন্তর জ্বালা ছবির পরিচালক মালেক আফসারি বলেন, ‘পরীর ছবি দর্শক এর আগেও দেখেছে, আমিও তাকে নিয়ে ছবি নির্মাণ করেছি। আমার মনে হয়, দর্শক এই ছবিতে পরীকে দেখে অবাক হবে, এ অন্য পরী। দর্শকদের মনে প্রশ্ন জাগবে, কেন এত দিন পরীকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি। অসাধারণ এই শিল্পীর অভিনয় দেখার জন্য অপেক্ষায় থাকুন, আগামী ১৫ ডিসেম্বর ছবিটি সারা দেশে মুক্তি পাবে।’

‘ইনোসেন্ট লাভ’ ছবির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী সপ্তাহ থেকে ছবির প্রচার শুরু করব। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। ছবির কাজ আমি বছরের শুরুতেই শেষ করে অপেক্ষা করছিলাম একটা ভালো সময়ের জন্য। আমার মনে হয়, এখন চলচ্চিত্র মুক্তি দেওয়ার মতো পরিবেশ হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ছবি ভালো ব্যবসা করছে।’

পরী প্রসঙ্গে রানা বলেন, “পরী মণি দর্শকনন্দিত একজন অভিনেত্রী। তাঁর অভিনয়গুণ এরই মধ্যে দেশের দর্শক জানেন। আমার পরিচালিত ‘পুড়ে যায় মন’ ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। আশা করি, এই ছবিটি আরো ভালো লাগবে। ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক জেফ। সুদর্শন হিরো। আমরা এই ছবির জন্য তাঁকে ফাইট, ডান্স শিখিয়ে তৈরি করেছি। আমার মনে হয় শিল্পী সংকটের এই সময়ে চলচ্চিত্র আরেকজন হিরো পাবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451