শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাপ্পী নতুন লুকের জন্য মাসখানেক চুলদাড়ি কাটছেন না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৩৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে নায়ক বাপ্পী অভিনীত ‘রাজ দ্য নিউ সুলতান’ চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন সালমান বিন আকরাম। ছবির নতুন লুকের জন্য নিজেকে তৈরি করছেন বাপ্পী।

বাপ্পী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি এই ছবিতে একেবারেই নতুন একটা লুকে হাজির হবো। এর জন্য অবশ্য আমাকে বাড়তি খাটতে হচ্ছে। জিম করতে হচ্ছে নিয়মিত, আমি এমনিতেই নিয়মিত জিম করি, কিন্তু এই ছবির জন্য তা বাড়িয়ে দিতে হয়েছে। মাসখানেক ধরে দাড়ি-চুল কাটতে পারছি না নতুন লুকের জন্য। এ জন্য চলতি মাসের কিছু শুটিং আমাকে বাদ দিতে হয়েছে। কারণ, এখন যে অবস্থায় আছি, তাতে কোনো শুটিং করা যাবে না।’

বাপ্পী আরো বলেন, ‘আগামী ১০ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব ঢাকায়। তারপর দেশের বাইরে শুটিং হবে। ছবির ৬০ শতাংশ শুটিং হবে লন্ডনে। আমি মনে করি, প্রত্যেক ছবির আলাদা গল্প, আলাদা চরিত্র আর প্রত্যেকটা চরিত্রের আলাদা লুক হয়। আমি গল্পের চরিত্রটা নিজের মধ্যে ধারণ করতে চাই। আমার কাছে মনে হয়, ছবির সংখ্যার চেয়ে কোয়ালিটি বাড়ানো জরুরি। আমি সেই চেষ্টাই করছি।’

ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন জলি। তাঁকে নিয়ে বাপ্পী বলেন, ‘আমি আর জলি দুজনই জাজ মাল্টিমিডিয়ার তৈরি। আমি এর আগেও একটি ছবিতে তাঁর সঙ্গে জুটি হয়ে কাজ করেছি। আরেকটি ছবি চুক্তিবদ্ধ হয়েছে। অভিনয়শিল্পী হিসেবে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। সহশিল্পী হিসেবে অসাধারণ। আমি মনে করি, আমাদের রসায়ন দর্শক পছন্দ করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451