বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর কাকরাইলের নিজ বাসায় মা-ছেলে খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলের নিজ বাসায় মা-ছেলে খুন

বাংলার প্রতিদিন ডটকম, 

সন্ধ্যার পর  বাসার দারোয়ান নোমান বাইরে এসে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। এরপর উদ্ধার করা হয় মা ও ছেলের লাশ। ফ্ল্যাটের সামনের বারান্দা থেকে ছেলে ও শোবার ঘর থেকে মায়ের লাশ উদ্ধার করা হয়।

আবদুল করিমের প্রতিবেশীরা এসব কথা জানায়। রাজধানীর কাকরাইলের নিজ বাসায় খুন হয়েছেন মা-ছেলে। বুধবার সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাট থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় বাড়ির মালিক আবদুল করিম বাসায় ছিলেন না।

রাজধানীর কাকরাইলে রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশে ৬তলা একটি ভবনের ৫তলায় থাকত আব্দুল করিমের পরিবার। ভিআইপি রোডের ৭৯/১ মায়াকানন নামের বাসাটিতে নিহত গৃহকর্ত্রী শামসুন্নাহার ও ছেলে সাজ্জাদুল করিম শাওন ছাড়াও বাসায় ছিলেন গৃহকর্মী রাশিদা।

গৃহকর্মী রাশেদা বলেন, ‘ঘটনা ঘটে মাগরিবের আজানের পর। আমাকে পাকের ঘরে (রান্নাঘর) আটকে রাখছিল।’

ঘটনার পর পরই পুলিশের ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ শুরু করে। পুলিশ বলছে, খুনিকে ধরতে তারা সব আলামত ধরে তদন্ত করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘হত্যাকারীরা কিছু নিতে এসেছিল বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে  না। তবে বাড়ির মালিককে এখনো পূর্ণাঙ্গভাবে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। বাসায় কী ছিল এর তথ্যও আমাদের কাছে পূর্ণাঙ্গভাবে আসেনি। সময়সাপেক্ষে আমরা বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পারব।’

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী, দারোয়ানসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451