মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

দুই বছরের বেশি সময় ধরে দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই দলটিরই কি না দক্ষিণ আফ্রিকা সফরে দেখা গেল চরম হতশ্রী পারফরম্যান্স। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবখানেই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল। দলের এই ব্যর্থতায় খুব হতাশ হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

দক্ষিণ আফ্রিকা সফরের সাত ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। দলের এই ব্যর্থতা নিয়ে আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের এই পারফরম্যান্স নিয়ে আমাদের প্রধান কোচের মতামত জানা দরকার। কেন দলের এমন পারফরম্যান্স, এ ব্যাপারে তার কী মন্তব্য আমাদের জানতে হবে। সে যদি এখন ছুটিতে থাকে চেষ্টা করব দেশে এনে তার সঙ্গে কথা বলার। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।’

তা নিয়ে খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে হবে বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘একটা সিরিজে দল ব্যর্থ হতেই পারে। তবে এভাবে হার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে আমাদের। কথা বলতে হবে অন্য কোচিং স্টাফ এবং ম্যানেজারের সঙ্গেও।’

দলের ব্যর্থতার কারণ জেনে তা সমাধান করতে হবে বলেও মনে করেন নাজমুল হাসান, ‘যত দ্রুত সম্ভব দলের ব্যর্থতার কারণ জেনে তা সমাধান করতে হবে আমাদের। কারণে সামনে আমাদের বড় চ্যালেঞ্জর মুখোমুখি হতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451