বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহাসিক স্থাপনা হবে পুরান ঢাকার কারাগার : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ শিগগিরই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জেলখানাকে জাদুঘরে রূপান্তরের জন্য ডিজাইন প্রতিযোগিতা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারটি হবে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহাসিক স্থাপনা। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দর্শনীয় করে নতুন প্রজন্মের কাছে রেখে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন জানান, স্মৃতিবিজড়িত এই কারাগারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয়, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়কার নেতারাও এখানে ছিলেন। তিনি বলেন, এই জেলখানার একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঢাকার এই এলাকা (পুরান ঢাকা) আগে সুন্দর সমৃদ্ধ ছিল। তারই আদলে জাদুঘরটি এবং অন্যান্য স্থাপনা করা হবে। পুরান ঢাকার মানুষের জন্য সেবামূলক প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হবে। এ ছাড়া থাকবে মুক্ত জলাশয়। এগুলো করা হচ্ছে আগামী প্রজন্মের দেখার জন্য, ইতিহাস থেকে তাদের জানার জন্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451