বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের সহযোগী অভিযুক্ত, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ম্যানেজার পল ম্যানাফোর্ট নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত হয়েছেন।

ম্যানাফোর্ট ও তাঁর ব্যবসায়ী অংশীদার রিক গেটসের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার তাঁরা ওয়াশিংটনে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) কার্যালয়ে আত্মসমর্পণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কর ফাঁকি, অর্থপাচারে অভিযুক্ত হয়েছেন তাঁরা।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল কি না সে ব্যাপারে অভিযোগে উল্লেখ করা হয়নি। তবে ইউক্রেনের সঙ্গে ম্যানাফোর্ট ও গেটসের ব্যবসায়িক লেনদেনের সঙ্গে সম্পর্কিত এসব অভিযোগ।

অভিযোগের মধ্যে রয়েছে ইউক্রেনের রাশিয়াপন্থী রাজনীতিক ভিক্তর ইয়ানুকোভিচের পক্ষে অনিবন্ধিত চর হিসেবে কাজ করেছেন ম্যানাফোর্ট ও গেটস। ২০১৪ সালে ইয়ানুকোভিচ গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন।

ম্যানাফোর্ট এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন। এ অর্থ তিনি সম্পত্তি, পণ্য ও সেবা কিনতে ব্যবহার করেছেন, যা তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছেন। সব মিলিয়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে সাত কোটি ৫০ লাখ ডলার পাওয়া গেছে।

মার্কিন গোয়েন্দারা এরই মধ্যে জেনেছেন, নির্বাচনে ট্রাম্পের জয়ের জন্য রাশিয়ার সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়।

এদিকে, ট্রাম্পের নির্বাচনী দলের উপদেষ্টা জর্জ পাপাদোপুলস আদালতে দোষ স্বীকার করে বক্তব্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচার দলের যোগাযোগ হয়েছে। রবার্ট মুয়েলারের তদন্তেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সিএনএন জানায়, ২০১৬ সালে ট্রাম্পের কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে এসব বিষয়ে এফবিআইকে ভুল তথ্য দিয়েছিলেন পাপাদোপুলস। তবে এখন তিনি সত্য কথা বলছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451