শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে
অবশেষে কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডটকম, 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে অবশেষে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত ৮টার দিকে জেলা সার্কিট হাউসে পৌঁছান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন। গতকাল শনিবার সকালে রাজধানী থেকে রওনা দিয়ে সন্ধ্যার পর চট্টগ্রাম পৌঁছেন তিনি।

তবে চট্টগ্রাম যাওয়ার পথে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়তে হয় খালেদা জিয়ার গাড়িবহরকে। এ সময় ফেনী ও চট্টগ্রামের মীরসরাইয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কিছু মানুষ আহত হয়। হামলায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

খালেদা জিয়ার এই সফর নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর রয়েছেন অনেকে। আওয়ামী লীগের অনেক নেতাই গাড়িবহরের ওপর চালানো হামলাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল বলে মন্তব্য করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। দলটির দাবি সরকারি দলের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে।

আজ চট্টগ্রাম থেকেও খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত হন বিপুল নেতাকর্মী। এ ছাড়া কক্সবাজারে যাওয়ার পথে মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। তাঁদের দেওয়া স্লোগানে মুখরিত হয় চারপাশ।

আজ রাতে কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপির চেয়ারপারসন। আগামীকাল কক্সবাজার থেকে টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে খালেদা জিয়ার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ৩১ অক্টোবর ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451