শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৪৫০ বার পড়া হয়েছে
লক্ষ্য ২২৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে খুব এক সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের হারিয়ে চাপে পড়ে যায় লাল-সবুজের দল। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দলটি। তাই শেষ পর্যন্ত ৮৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করে তারা। পচেফস্ট্রুমে আজ রোববার অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ২২৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪১ রানে। এই হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। সিরিজের সাত মাচের সবকটিতেই হেরেছে তারা। টেস্টে ২-০, ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হারের এবার টি-টোয়েন্টিতেও ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এদিনের ম্যাচে বাংলাদেশ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মাথায় ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে। তখন তিনি ঝুলিতে নিয়েছেন মাত্র ৬ রান। এরপর সাকিব (২), মুশফিকুর রহিম (২) ও সাব্বির রহমানও (৫), মাহমুদউল্লাহ (২৪), লিটন দাস (৯) ও মেহিদী হাসান মিরাজ (১৩) সাজ ঘরে ফিরেন। আর ওপেনার সৌম্য সরকার ৪৪ রান করে আউট হন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুতেই স্বাগতিক দুই ব্যাটসম্যান মাঙ্গালিসো মোসেলে ও অধিনায়ক জেপি ডুমিনিকে সাজ ঘরে ফেরত পাঠান। এই জোড়া আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের ২.৩ ওভারে সাকিব সরাসরি বোল্ড করেন প্রোটিয়া ওপেনার মাঙ্গালিসো মোসেলেকে। তখন তিনি করেন মাত্র ৫ রান। দলীয় রান ছিল ২৩। এরপর অধিনায়ক জেপি ডুমিনিকেও আউট করেন সাকিব। তিনিও নিজের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি। মাত্র ৪ রান করে সাজ ঘরে ফিরেন। তারপরও প্রোটিয়াদের রানের চাকা সচল ছিল। দশম ওভারের পঞ্চম বলে ডি ভিলিয়ার্সকে (২০) তরুণ সাইফুদ্দিন প্যাভিলিয়নে ফেরত পাঠালেও এক পাশ আগলে রাখেন আমলা। তিনি ৫১ বলে ৮৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে এই সংগ্রহ গড়ে দিতে অন্যতম অবদান রাখেন। ১১টি চার ও একটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে। এদিন ডেভিড মিলার ছিলেন আরো বেশি উজ্জ্বল। তিনি ৩৬ বলে ১০১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বিশেষ করে ইনিংসের ১৯তম ওভারে সাইফুদ্দিনের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে তিনি রীতিমতো ঝড় বইয়ে দেন বাংলাদেশের বোলিংয়ের ওপর। বাংলাদেশের পক্ষে সাকিব ও সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন।

স্পোর্টস ডেস্কঃ 

লক্ষ্য ২২৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে খুব এক সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের হারিয়ে চাপে পড়ে যায় লাল-সবুজের দল। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দলটি। তাই শেষ পর্যন্ত ৮৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করে তারা।

পচেফস্ট্রুমে আজ রোববার অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ২২৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪১ রানে।

এই হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। সিরিজের সাত মাচের সবকটিতেই হেরেছে তারা। টেস্টে ২-০, ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হারের এবার টি-টোয়েন্টিতেও ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

এদিনের ম্যাচে বাংলাদেশ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মাথায় ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে। তখন তিনি ঝুলিতে নিয়েছেন মাত্র ৬ রান। এরপর সাকিব (২), মুশফিকুর রহিম (২) ও সাব্বির রহমানও (৫), মাহমুদউল্লাহ (২৪), লিটন দাস (৯) ও মেহিদী হাসান মিরাজ (১৩) সাজ ঘরে ফিরেন। আর ওপেনার সৌম্য সরকার ৪৪ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুতেই স্বাগতিক দুই ব্যাটসম্যান মাঙ্গালিসো মোসেলে ও অধিনায়ক জেপি ডুমিনিকে সাজ ঘরে ফেরত পাঠান। এই জোড়া আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের ২.৩ ওভারে সাকিব সরাসরি বোল্ড করেন প্রোটিয়া ওপেনার মাঙ্গালিসো মোসেলেকে। তখন তিনি করেন মাত্র ৫ রান। দলীয় রান ছিল ২৩।  এরপর অধিনায়ক জেপি ডুমিনিকেও আউট করেন সাকিব। তিনিও নিজের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি। মাত্র ৪ রান করে সাজ ঘরে ফিরেন।

তারপরও প্রোটিয়াদের রানের চাকা সচল ছিল। দশম ওভারের পঞ্চম বলে ডি ভিলিয়ার্সকে (২০) তরুণ সাইফুদ্দিন প্যাভিলিয়নে ফেরত পাঠালেও এক পাশ আগলে রাখেন আমলা। তিনি ৫১ বলে ৮৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে এই সংগ্রহ গড়ে দিতে অন্যতম অবদান রাখেন। ১১টি চার ও একটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।

এদিন ডেভিড মিলার ছিলেন আরো বেশি উজ্জ্বল। তিনি ৩৬ বলে ১০১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বিশেষ করে ইনিংসের ১৯তম ওভারে সাইফুদ্দিনের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে তিনি রীতিমতো ঝড় বইয়ে দেন বাংলাদেশের বোলিংয়ের ওপর।

বাংলাদেশের পক্ষে সাকিব ও সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451