বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

জঙ্গিদের মেরে এভিডেন্স নষ্ট করছে সরকার: ড. মোশাররফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিরা আসলেই জঙ্গি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কল্যাণপুরে আসলে কী ঘটনা ঘটেছে, তা আমি জানি না। তবে তারা জঙ্গি হলে সামনাসামনি গোলাগুলি করে মারা যাওয়ার কথা। কিন্তু ময়নাতদন্তে বলা হয়েছে, বেশির ভাগের মৃত্যু হয়েছে পেছন থেকে গুলি লেগে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ একথা বলেন। ‘সাপ্লিমেন্টারী ক্রেডিট কার্ড এবং তারেক রহমানের সম্প্রতি মামলার ক্ষেত্রে এর প্রভাব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘ব্যারিস্টারস ফর চেইঞ্জ’ নামের একটি সংগঠন।

তিনি বলেন, জঙ্গিদের ধরার পর সরকার ক্রসফায়ারের নামে তাদের মেরে ফেলছে। কেনো সরকার এসব এভিডেন্স ধ্বংস করে ফেলছে? এর ফলে মানুষ মনে করে, জঙ্গিবাদ দমনে তারা আসলেই আন্তরিক কী না ?

সংগঠনের সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকার প্রকৃত জঙ্গিদের না ধরে দোষারোপের রাজনীতি করছে। বিএনপি-জামায়াতকে দায়ী করছে। কিন্তু গুলশান হামলায় নিহত জঙ্গিদের একজন আওয়ামী লীগের নেতার ছেলে। বিদেশ থেকে ভিডিও বার্তা দিয়ে হুমকি দিয়েছে সাবেক সচিব শফিউর রহমানের ছেলে। শফিউর মহীউদ্দীন খান আলমগীরের সাথে জনতার মঞ্চ করেছিলেন। কল্যাণপুরে যারা মারা গেছে, তাদের একজন আওয়ামী লীগের নেতার ছেলে।

তিনি বলেন, যদি এরা বিএনপি বা জামায়াত নেতার ছেলে হতো, তাহলে আকাশ-পাতাল হয়ে যেত।

বিএনপিকে গ্রিক রূপকথার ফিনিক্স পাখি আখ্যা দিয়ে খন্দকার মোশাররফ বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল বা নিশ্চিহ্ন করা যাবে না। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তুপ থেকেও উঠে দাঁড়াবে। বিএনিপর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে সরকার যাতে নেতাকর্মীদের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

নিম্ন আদালত থেকে খালাস পাওয়া মামলায় তারেক রহমানকে সাজা দেয়াকে রাজনৈতিক প্রতিহিংসা এবং সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ হিসেবে অভিহিত করেন মোশাররফ।

বিএনপির জাতীয় ঐক্যে সরকার সাড়া না দেয়ায় এর সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ঐক্যের রাউন্ড ওয়ার্ক চলছে। আওয়ামী লীগ এবং ওই ঘরনার কোনো দল যদি তাতে সাড়া নাও দেয় তবে জাতীয় ঐক্য থেমে থাকবে না। জনগণকে সাথে নিয়ে জাতীয় ঐক্য ঠিকই গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451