শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমরা সংবিধানের বাইরে যাব না : নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষ হরতাল, জ্বালাও-পোড়াও চায় না। জ্বালাও-পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে। আজ বৃহস্পতিবার বিকেলে কাজীপুরের দুর্গম চর তেকানীতে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেছেন।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরো বলেন, ‘সংবিধানের বাইরে আমরা যাব না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে এখন আর তা হবে না। নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ নেই। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও হরতাল এ দেশের জনগণ প্রতিহত করবে।’

কাজীপুরের তেকানী ইউনিয়নের কিনারবেড় হাফিজিয়া মাদ্রাসায় এ জনসভার আয়োজন করে তেকানী ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রকৌশলী তানভীর শাকিল জয়, আবদুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল।

২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সে সময় নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত  মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451