শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হয়রানিমুক্ত কর আদায় প্রক্রিয়া করার তাগিদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কর আদায় প্রক্রিয়াকে হয়রানিমুক্ত করার তাগিদ দিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের সভাকক্ষে নতুন আয়কর আইন বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতবিনিময় সভায় এ কথা বলেন শফিউল ইসলাম।

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম বলেন, ‘কোনো অস্ত্রসজ্জিত বাহিনীর মতো নয়, বরং এনবিআর কর্মকর্তাদের আন্তরিক আচরণ চায় ব্যবসায়ীরা।’ এ জন্য করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এনবিআরের উদ্দেশ্যে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে এ দেশকে গড়ার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ করছেন। আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের সাহায্য করব।’

এ সময় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চলে কর কর্মকর্তাদের নিরাপত্তার জন্যই আলাদা টিম গঠন করেছে এনবিআর। এ ছাড়া হয়রানির অভিযোগগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নজিবুর রহমান বলেন, ‘একটা নিরাপদ পরিবেশে আমরা মিলেমিশে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে পারি, সে জন্যই আমরা একটা সেমিনার করেছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451