বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টানা বৃষ্টিতে ফুলবাড়ীয়ায় রোপা আমনের ব্যাপক ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৩৭৮ বার পড়া হয়েছে

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায়
ফুলবাড়ীয়াতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ১৩টি ইউনিয়নের
বিস্তুীর্ণ রোপা আমন ধান ক্ষেত এখন কাদা মাটির সাথে লেপটে গেছে।
কৃষক রোপা আমনের ফলন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন। মাঠ ঘুরে
দেখা গেছে কৃষক তার কষ্টার্জিত কাদা পানিতে লেপ্টে যাওয়া ধান গাছ
তোলার ব্যর্থ চেষ্টা করছেন। কৃষি বিভাগ থেকে নানা ধরনের প্রণোদনা
পাওয়ায় এবার কৃষকরা আমন ধান চাষে নজর দেয়। কিন্তু ধান তোলার আগ
মুহূর্তে অতিবৃষ্টি কৃষকদের হতাশ করেছে। অসময়ে বৃষ্টি ও ঝড়ো
হওয়ার কারণে পাকা ও আধা-পাকা ধান কাদা পানিতে লেপ্টে গেছে। কৃষক
ধারণা করছে এবার ধানের চিটার পরিমাণ বেশি হবে। সদর উপজেলার কুশমাইল
ইউনিয়নের পানের ভিটা দেওনাইর পাড়ের কৃষক আবু সাইদ জানান, তার এক
একর ধানের মধ্যে প্রায় সবটুকুই নুয়ে পড়েছে। ধান চিটা হওয়ার আশঙ্কা
করছেন তিনি। ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ উপজেলায়
রোপা আমন রোপণ করা হয়েছে ১৯ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে। সম্ভাব্য
উত্ধসঢ়;পাদন ধরা হয়েছিল ৮২ হাজার ৯শ ৫০ মেঃ টন ধান। কৃষি অফিস অতি
বৃষ্টি ও ঝড়ো হওয়ায় রোপা আমনের ক্ষতি হয়েছে ৩শ ৫০ হেক্টর জমির ধান।
বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের কৃষক আব্দুস সালাম জানান,
বৃষ্টির আগে রোপা আমন ধান ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়ে ছিল।
পোকা তাড়াতে না তাড়াতেই অসময়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধান গাছ
কাদার সাথে লেপ্টে গেছে। আশানুরূপ ফলন থেকে এবার কৃষক বঞ্চিত হবে।
উপজেলা কৃষি অফিসার ড. নাসরিন আকতার বানু জানান, মাঠ জরিপের
কাজ চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451