সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আশুলিয়ায় প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি-প্রশাসনের হস্তক্ষেপ কামনা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল, ইউনিক, জামগড়া, জিরাবো, কাটগড়া বাজারসহ বিভিন্ন দোকান ও সাইকেলে প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি করছে অনেকেই। ২৪ অক্টোবর ২০১৭ ইং সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশুলিয়ার বাইপাইল বাজার, জামগড়া ২ টি বাজারসহ বিভিন্ন হাট-বাজারে বিপুল পরিমান পলিথিন বিক্রি করা হয়। বিশেষ করে সরকারী ভাবে পলিথিন নিষিদ্ধ করা হলেও রহস্যজনক কারণে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধ এসব পলিথিন অবাধে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এর কারণে এলাকায় পরিবেশ নষ্ট করছে বলে অনেকের অভিমত। উক্ত আশুলিয়া এলাকায় শত শত শিল্প কারখানা রয়েছে। একদিকে ড্রেনের ব্যবস্থা নাজুক, অন্যদিকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে ড্রেনও বন্ধ হয়ে যাচ্ছে। পলিথিন ব্যাগ রাস্তায় যেখানে-সেখানে ফেলার কারণে পরিবেশ নষ্ট হয়, এ যেন দেখার কেউ নাই। তথ্যমতে জানা গেছে, সরকারী ভাবে পাট এর ব্যাগ ও বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও সরকারী আইনের তোয়াক্কা না করে একটি চক্র অবৈধ ভাবে অবাধে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি করছে। পলিথিন বিক্রেতাদের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা অনেকেই বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করছি! এ ব্যাপারে আরাফ নামের একজন বলেন, আইন অমান্যকারীর সাজা হবে যদি পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আর সরকার পরিবেশ বাঁচাতে পলিথিন ব্যাগ ও বস্তা নিষিদ্ধ করেছে, যারা সরকারী আইন মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবৈধ ব্যবসায়ীদের গ্রেফতার করে সাজা দিলে তারা হয়ত আর প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার সাহস পাবে না। উক্ত ঢাকা জেলার আশুলিয়ায় শত শত শিল্প কারখানাসহ এলাকার পরিবেশ রক্ষায় পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধ করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451