শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদা জিয়ার সমবেদনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদা জিয়ার সমবেদনা

অনলাইন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান এম কে আনোয়ার।

আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এম কে আনোয়ারের ওই বাসায় যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।

এ সময় বাসার বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বেগম জিয়া শোকসন্তপ্ত প‌রিবার‌কে সম‌বেদনা জানা‌ন এবং ব‌লেন তাঁর (এম‌ কে আনোয়ার) মৃত্যু‌তে দেশ এবং দ‌লের অপূরণীয় ক্ষ‌তি হ‌য়ে গেল। তি‌নি আন্দোলনে সর্বদা স‌ক্রিয় ভূ‌মিকা পালন কর‌তেন। তাঁকে হা‌রি‌য়ে বিএন‌পি একজন গুণী রাজনী‌তি‌বিদ‌কে হা‌রি‌য়ে‌ছে।’

চাকরিজীবন থেকে অবসর নিয়ে বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে এম কে আনোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এরপর বিভিন্ন সময়ে নিজ এলাকা কুমিল্লার হোমনা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুই বছর ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বর্তমান সরকারের আমলেও বিভিন্ন সময়ে জেল খেটেছেন।

১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন এম কে আনোয়ার। তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451