রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপগঞ্জে কাজলা বিলে কৃষকদের জমি রক্ষায় হাইকোর্টের রুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজলা বিল এলাকায় কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে ভূমি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক (এনফোর্সমেন্ট), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) মতো জ্যেষ্ঠ ১৩ কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, দুটি আবাসন প্রকল্প ওই এলাকার পরিবেশ ধ্বংসে লিপ্ত। এ কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা বাদশা মিয়াসহ চারজন আদালতে রিট আবেদনটি দায়ের করেন। একটি জাতীয় দৈনিকে ‘রূপগঞ্জে কৃষিজমিতে আবাসন প্রকল্প’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন আবেদনের সঙ্গে যুক্ত করা হয়।

আদালত ওই এলাকার পরিবেশ রক্ষায় রুল জারি ছাড়াও এলাকা পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451