বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  সাপাহারে জিহাদী বই সহ জামাতের সাবেক সেক্রেটারী সাইদুল ইসলাম আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

গোলাম-সারোয়ার নওগাঁ,প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক অভিযান পরিচালনা করে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সাবেক উপজেলার সেক্রেটারী ও বর্তমান জেলা জামাতের অর্থ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম কে আটক ও তার বাড়ী তল্লাসী করে বেশ কিছু জেহাদী বই উদ্ধার করেছে। আটক জামায়াত নেতা সাইদুল ইসলাম সদরের জয়পুর দিঘীপাড়ার মৃত: ওলি আমাম্মেদ এর পুত্র।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আসিকুর রহমান পিএএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল র‌্যাবের সদস্য উপজেলা সদরের জয়পুর দিঘীপাড়ায় তার বাসা ঘেরাও করে জামায়াত নেতা সাইদুল ইসলাম কে আটক করে ও প্রায় ঘন্টাকালব্যাপী ওই নেতার বাড়ীঘর তল্লাসী করে বেশ কিছু জেহাদী বই উদ্ধার সহ তাকে র‌্যাব হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে সহকারী পরিচালক আসিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী মামলা রয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে তাকে আটক করে তার বাড়ী হতে জেহাদী বই গুলি উদ্ধার করা হয়।#
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451