বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল বাংলাদেশ গড়তে ও ই-সেবা পৌঁছে দিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥ বর্তমান সরকারের
ডিজিটাল বাংলাদেশ গড়তে ও ই-সেবা জনগণের কাজে দ্রুততম সময়ের
মধ্যে পৌঁছে যাচ্ছে। সরকারি তথ্যবাতায়ন ও কিশোর বাতায়ন এখন
আপডেট।
এছাড়া উদ্ভাবকের খোঁজে উদ্ভাবন সংস্কৃতির ব্যাপক প্রসার
ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা
চাওয়া হয়। যাতে করে জনগণকে আরো দ্রুততম সময়ে ই-সেবা গুলো
পৌঁছে দেওয়া যায়।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর
কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসুচির আওতায়
ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন ই-সেবা স¤পর্কে জনগণকে
অবহিতকরণ ও উৎসাহিত করার লক্ষ্যে নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম।
সম্মেলনের সভাপতি ও জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর কবির এ সময়
বর্তমান সরকারের ই-সেবায় কতজন উপকৃত হয়েছে সারা দেশের একটি
তথ্যচিত্র তুলে ধরেন। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-
২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন
(এটুআই) কর্মসুচি জনগনের দোরগোড়ায় কাজ করে যাচ্ছে।
এটুআই হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষা, জীবন-
জীবিকা, মানব উন্নয়ন, প্রশিক্ষন, জনসচেতনতামূলক এবং অন্যান্য
অনুষ্ঠান নির্মানের উদ্যোগ গ্রহন করেছে।
নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোয়াইমেনা শারমিন
মাল্টিমিডার মাধ্যমে জেলার ই-সেবার কার্যক্রম ও সেবা প্রদানের চিত্র
উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা কৃষি
সম্প¯্রারন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কেরামত আলী, সিভিল সার্জেন
অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, নেজারত
ডিপুটি কালেক্টর আবু হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল
হক, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, মীর মাহামুদুল হাসান আস্তাক,
ভূবন রায় নিখিল, শীষ রহমান, তৈয়ব আলী সরকারসহ অনেকেই উপস্থিত
ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451