মাসুদ হোসেন,চাঁদপুরঃ চাঁদপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজ বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় দেশব্যাপি একযোগে এ কর্মসূচির অংশ হিসেবে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল পিএএ।
এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে জনগণকে প্রচুর সেবা দিয়ে যাচ্ছে। প্রচার প্রচারণার অভাবে এসব সেবাগুলো সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারছে না । সরকার মনে করছে এ ক্ষেত্রে জেলা তথ্য অফিস প্রধান ভূমিকা রাখতে পারে। জেলা তথ্য অফিস সরকারের সেবাগুলো জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে তথ্য অফিস ভুমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, দেশের সর্বপ্রথম ব্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুর কে ঘোষনা করা হয়। এ জেলার সকল সেবা মানুষের কাছে দ্রুত পৌছে দিতে সরকার কঠোর ভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদুরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন,সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম,বিএম হান্নান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক সোহেল রুশদী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, জেলা শিক্ষা অফিসার ইউনুছ ফারুকী ও জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান।
এসময় চাঁদপুরে কর্মরত বিভিন্ন অনলাইন পোর্টাল, প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।