বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাশরাফি অজুহাত দাঁড় করাতে চান না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা নিয়ে টাইগার সমর্থকদের মনে দারুণ একটা আশা ছিল। দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি ওয়ানডে জয়ের আশা করছিলেন তারা। তবে ভক্তদের হতাশ করলেন মাশরাফিরা। তিনটি ওয়ানডেতেই প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে জয়ের আশা করছেন অধিনায়ক মাশরাফি। তবে ওয়ানডে সিরিজ হারের কারণে কোনো অজুহাত দাঁড় করাতে চান না তিনি।

ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এই সিরিজে আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে সেগুলো কাজে লাগানো যাবে।’ মাশরাফি আশা করছেন টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারবে টাইগাররা।

শেষ ওয়ানডেতে মাত্র ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেই একই উইকেটে টাইগার বোলারদের পিটিয়ে ৩৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হারের কারণে তাই উইকেটকে দোষারোপ করতে রাজি নন টাইগার দলপতি। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমরা ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো করতে পারিনি। এই উইকেটে অজুহাত দাঁড় করানোর উপায় নেই।’

শেষ ম্যাচে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান ছিলেন না। এই কারণেও বাংলাদেশ দলও ছন্নছাড়া পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তবে হারের জন্য তামিম ও মুস্তাফিজের অনুপুস্থিতিকে কারণ হিসেবে মানতে নারাজ অধিনায়ক। তিনি বলেন, ‘মুস্তাফিজ ও তামিম আমাদের প্রধান অস্ত্র। তাদের না থাকাটা কষ্টকর। তবে এটা হারের কারণ হতে পারে না। বাকিরাও অনেক ভালো। তবে এই সিরিজে কেউই ভালো খেলতে পারেনি। সৌম্যের খারাপ সময় যাচ্ছে। সাকিব ভালো খেলছিল তাকে কেউ সঙ্গ দিতে পারেনি।’
টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেন টাইগার দলপতি। তিনি বলেন, এই সিরিজ থেকে শিক্ষা নিতে হবে আমাদের। টি-টোয়েন্টি সিরিজে যাতে এই ভুলগুলো না হয় সেটা চেষ্টা করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451