শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাঁচবিবির আটাপাড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকাসহ তালিকাভূক্ত হুন্ডি ব্যাবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে হুন্ডির ৬ লাখ ৫০ হাজার ৮’শ
টাকাসহ সূদর্শন কুমার কুন্ডু (৪৭) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে
বিজিবি। রোববার দুপুরে আটাপাড়া সীামান্ত দিয়ে টাকাগুলো ভারতে পাচারের সময়
তাকে আটক করা হয়েছে বলে বিজিবি দাবী করেছে। ধৃত হুন্ডি ব্যাবসায়ী সূদর্শন
কুমার কুন্ডু জেলা শহরের কুন্ডুপাড়া মহল্লার নিত্যানন্দ কুন্ডুর ছেলে।
জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোঃ আনিসুল হক জানান, ওই
সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে টাকা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের
ভিত্তিতে বিজিবি সদস্যরা সূদর্শন কুমার কুন্ডু নামে ওই হুন্ডি ব্যাবসায়ীকে আটক
করে।
পরে তার দেহ তল্লাসী করে টাকাগুলো উদ্ধার করলে সূদর্শন তার অপরাধ স্বীকার করেন। উল্লেখ্য
সূদর্শন ইতোপূর্বে হুন্ডির টাকা পাচার করতে গিয়ে বিজিবি ও পুলিশের হাতে
একাধিক বার ধরাও পরেন বলে তিনি তালিকাভূক্ত হুন্ডি ব্যবসায়ী। আটককৃত সূদর্শনকে
পাঁচবিবি থানায় সোপর্দ করাসহ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও বিজিবি
জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451