বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাইগারদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন মিরাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ হঠাৎ করেই কেমন জানি ছন্নছাড়া হয়ে গেছে বাংলাদেশের বোলিং লাইনআপ। মাশরাফি-সাকিব-তাসকিন-রুবেলরা দলে রয়েছেন, তারপরও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মনে ভীতি ছড়াতে ব্যর্থ হচ্ছে টাইগাররা। মনে হচ্ছে, উইকেট নিতেই যেন ভুলে গেছেন বোলাররা। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও সফরকারী বোলারদের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

তবে আপাতত টাইগারদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রোটিয়া ওপেনারদের ফিরিয়ে দিয়েছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৯/১। বাভুমাকে ফিরিছেন মিরাজ। ৪৭ বলে ৪৮ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এরপর কুইন্টন ডি কককেও ফেরান এই স্পিনার। ৬৮ বলে ৭৩ রান করেন ডি কক।

মিরাজের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন বাভুমা। তবে লং অনে লিটন দাসের শিকার হন তিনি। কুইন্টন ডি কক লেগ সাইটে খেলতে চেয়েছিলেন। ব্যাটের কানা লেগে বল আকাশে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন মিরাজ।

সফরের তৃতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল। ওপেনারের জায়গা পূর্ণ করতে সৌম্য সরকারকে ফেরানো হয়েছে। অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন নাসির হোসেন। তৃতীয় ম্যাচের দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলা, জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটেরিয়াসকে। তাঁদের বদলে নেওয়া হয়েছে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ওয়াইন মুল্ডারকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451