বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণ করল পাষন্ড পিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২০৭ বার পড়া হয়েছে

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ
উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামের পাষন্ড পিতা গোলাম মোস্তফা
(৪০) শনিবার বিকাল ৫টার সময় তার নিজ কন্যা (৮) কে নিজ বাড়িতে ধর্ষণ করেছে বলে
অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কন্যা শিশুটি হলি চাইল্ড কেয়ার একাডেমী স্কুলের
৪র্থ শ্রেণির ছাত্রী। ঘটনার সত্যতা জানতে গেলে এলাকাবাসি জানায় গত ১ বছর আগেও
এ রকম ঘটনা ঘটে এবারও মেয়েটিকে সু কৌশলে তার পিতা ধর্ষণ করেন। মেয়েটি
সাক্ষাতকারে সাংবাদিকদের জানান, তার পাষন্ড পিতা শনিবার বিকালে ৫টার সময় তার
মাকে ছাগল আনতে বাইরে পাঠায়। এ সুযোগে তার পাষন্ড পিতা তাকে কু প্রস্তাব
দেয় এবং লোভ-লালসা দেখায়। এসব প্রস্তাবে রাজী না হলে জোর পূর্বক শিশুটির বাবা
তার শ্রীলতাহানী করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে তাকে ভয়-ভীতি
দেখিয়ে চুপ করে রাখেন এই নর পিশাচ। পরে শিশুটির মামা বাড়িতে আসার পর সব ঘটনা
খুলে বলে কন্যা শিশুটি । এই ঘটনা শুনে তার মা মেয়েকে নিয়ে তার পিতার বাড়ীতে চলে
যায়। ঘটনা যখন চারদিকে ছড়িয়ে পরে তখন এলাকার কয়েকজন সুবিধাবাদি ইউপি
সদস্য টাকার বিনিময়ে রাতারাতি মিমাংশা করে দেন। ৯নং ইউপি চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নলেজে ছিল,
আমি আমার ইউপি সদস্য হবি মেম্বারকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। এ ব্যাপারে
১০নং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন,
মুক্তার মায়ের পিতার বাড়ী আমার ইউনিয়নে আমাকে ফোনে অবগত করেছে। আমি
বিষয়টি আমার ঐ এলাকার ইউপি সদস্য আব্দুস সালাম ১নং ওয়ার্ড এবং নির্মল চন্দ্র
রায় ২নং ওয়ার্ড কে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। শিশুটি জানায়, আইনের কাছে
তথা স্থানীয় প্রশাসনের কাছে এর বিচার চেয়ে বলেন, আর যেন কোন শিশু কন্যাকে
ধর্ষিত না হতে হয়। প্রশাসন কি পারবে এই পাষন্ড পিতার বিচার করতে, জবাব চাই শিশু ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451