শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের উন্নয়ন চাইলে আ. লীগকে ক্ষমতায় রাখতে হবে: জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে
উন্নয়ন চাইলে আ. লীগকে ক্ষমতায় রাখতে হবে জয়

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের উন্নয়ন চাইলে, উন্নত দেশের কাতারে নিতে চাইলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।শনিবার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীপুত্র অনুষ্ঠানে নবীন তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ এবার টানা ৮ বছর ক্ষমতায়। আগের সময় মিলিয়ে সর্বমোট ১৬ বছর। আওয়ামী লীগ কেবল ৮ বছর ক্ষমতায়, তাতেই দেশের কী পরিমাণ উন্নতি, দেখুন।

আওয়ামী লীগ আরো ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে।’তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো দেশপ্রেম নেই।

তারা ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে হাঁটবে।সজীব ওয়াজেদ জয় বলেন, উন্নত বিশ্ব যখন তাদের প্রতিবেশী দেশের মানুষের বিপদে এগিয়ে আসে না তখন আমরা এগিয়ে এসেছি। পাশের দেশ মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছি।

আমরা তাদের সাহায্যের জন্য কারো কাছে হাত পাতিনি।জয় বলেন, আমরা বলেছি, আমরা একবেলা খেয়ে হলেও তাদের খাওয়াবো। ১৭ কোটিকে খাওয়াতে পারলে আরো এক কোটিকেও খাওয়াতে পারব। সেটা হয়েছে আমাদের আত্মবিশ্বাসের কারণে।জয় বলেন, দেখুন আজ বাংলাদেশ কোথায় চলে গেছে।

আমরা আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। কেউ ভাবেনি আমরা তা পারবো। বিশ্বব্যাংক ভাবতেও পারেনি বাংলাদেশ তা পারবে।’তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার শক্তি, কারও কাছে কোনোদিন মাথা নত করবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451