বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমেছে : ডিএমপি কমিশনার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

সম্প্রতি রাজধানীতে সংগঠিত ছিনতাইয়ের ঘটনার মূল হোতাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার ডিএমপিতে কর্মরত পুলিশের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, সম্প্রতি রাজধানীতে ছিনতাইকারীর দৌরাত্ম কিছুটা বেড়েছে। তবে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। গত আগস্ট মাসে যে ছিনতাই হয়েছে সেটি সেপ্টেম্বরে আরও কমে এসেছে। আর অক্টোবরে সেটি এক তৃতীয়াংশে নেমে এসেছে।

পুলিশ কমিশনার বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা পুলিশের কাজ না। পুলিশ দেশের মানুষের নিরাপত্তা, সেবায় নিয়োজিত থাকে। আমাদের পুলিশের কনস্টেবল নায়েক, ও হাবিলদার তাদের মধ্যে অনেকে সন্তান আছে মেধাবী। আর্থিক অভাবে তাদের সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারছে না।বিষয়টি মাথায় রেখে তাদের সন্তানদের বৃত্তি দেওয়া হলো।

মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কমিশনার বলেন, আমাদেরি পুলিশের সন্তান ঐশি। তার কথা সবাই জানে। তোমরা ঠিক মতো পড়ালেখা করবে। খারাপ বন্ধুদের সঙ্গে কখনও মিশবে না। ইন্টারনেটের খারাপ কোনো সাইটে ঢুববে না। ডিএমপি কমিশনার আরও বলেন, সকলের প্রচেষ্ঠায় আমরা শিক্ষাবৃত্তিকে বাস্তব রূপ দিতে পেরেছি। ডিএমপি’র ৩৪ হাজার সদস্যের অধিকাংশ নিম্নপদস্থ হওয়ায় তাদের বেতন অনেক কম। কম বেতনে নিজের পরিবারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। আমরা জানি তাদের সন্তানেরা অত্যন্ত মেধাবী কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তাদের সহায়তা করার জন্য এ শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451