শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন সুষমা স্বরাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দুই দিনের সফরে রবিবার বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা তার।

সফরকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ। সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর। সুষমা স্বরাজের সফরকালে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের লাইন অব ক্রেডিটের মাধ্যমে বাস্তবায়িত ১৫টি প্রকল্পের উদ্বোধন করা হবে।

এ ছাড়া আশা করা হচ্ছে, সফরকালে সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। বাংলাদেশে এটি সুষমা স্বরাজের দ্বিতীয় দ্বিপক্ষীয় সফর। এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা সফর করেছিলেন। সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় যে বিষয়গুলো আলোচিত হয়েছিল, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আলাপ করতে আগ্রহী।

প্রসঙ্গত, সুষমা স্বরাজের এই সফরে কিছুদিন আগে (চলতি মাসের প্রথমার্ধে) বাংলাদেশ সফর করেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451