বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাণ্ডা খাল থেকে নিখোঁজ হওয়ার সাতদিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ 

নিখোঁজ হওয়ার সাতদিন পর রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খাল থেকে শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বেলা ২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অনেক চেষ্টার পর আজ খাল থেকে শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে তার বাবা-মায়ের কাছে লাশটি দিয়ে দেওয়া হবে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক সন্ধ্যায় জানান, শিশু হৃদয়ের মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত হয়ে গেছে। এখন লাশটি নিয়ে আসা হচ্ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ১৫ অক্টোবর বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশু হৃদয়। আর খালে পড়েই সে পানিতে তলিয়ে যায়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। কিন্তু পানিতে অনেক ময়লা-আবর্জনা থাকার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়।

হৃদয়ের বাবা আবদুস সালাম রিকশাচালক। ওই এলাকার একটি বস্তিতে সপরিবারে বসবাস করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451