শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গি হামলায় মিসরে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ সদস্য নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ জনের বেশি সদস্য নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরুদ্যানে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গিয়েছিল পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

গোলাগুলির সময় চরমপন্থী সংগঠন হাশমের সদস্য ১৫ জঙ্গিও নিহত হয়েছে।

মিসরে সেনাশাসক আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন সরকার ইসলামপন্থী সশস্ত্র সংগঠনগুলোকে মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

দেশটির নিরাপত্তাবাহিনীর দাবি,  মুসলিম ব্রাদারহুডের সশস্ত্র শাখা হলো হাশম। তবে ব্রাদারহুড এই অভিযোগ নাকচ করেছে।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ওই আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় জঙ্গিরা গ্রেনেড ও বিস্ফোরক ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়।

আরেকটি সূত্র জানায়, হামলায় নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য নিহত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451