বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডন রওনা হলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আট দিনের সফরে আজ শনিবার যুক্তরাজ্য রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

লন্ডনে তিনি চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

লন্ডনে রওনা দেওয়ার আগে শাহজালাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এ সময় মন্ত্রিপরিষদসচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।  ৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হতো।

আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান তার প্রেসসচিব জয়নাল আবেদীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451