বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মৌলভীবাজা‌রের শ্রীমঙ্গলে কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৩১৯ বার পড়া হয়েছে
মোঃ আব্দুর র‌হিম, ‌মৌলভীবাজার প্র‌তি‌নি‌ধি : মৌলভীবাজা‌রের শ্রীমঙ্গল উপ‌জেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ২য় চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন সংক্রান্ত কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) এর আয়োজনে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
কর্ম-পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন ড.এ কে এম আব্দুল মোমেন,আহবায়ক টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) শ্রীমঙ্গল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জনাব কামাল হোসেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক জনাব কদর আলী,শ্রীমঙ্গল প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনাব জহর তরফদার সহ স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ২য় চা নিলাম কেন্দ্র বাস্তবায়নে ৩ মাসের আল্টিমেডাম দিয়েছে টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451