রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পাঁচবিবিতে ফ্রি কোরআন শিক্ষার নামে চলছে অভিনব প্রতারণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৩০১ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ৩ মাসে আধুনিক
পদ্ধতিতে কোরআন শিক্ষার নামে চলছে অভিনব প্রত্যারণা। আর এই অভিনব
প্রত্যারণাটি করছে কয়েকজন তরুন মাদ্রাসা ছাত্র। এরা কয়েকজন মিলে
গ্রুপ করে “আধুনিক পদ্ধতিতে কোরআন ও নামাজ শিক্ষা ফাউন্ডেশন ”
নামে ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামে। তাদের এই প্রত্যারণায় শিকার হন
গ্রামের ধর্মভীরু সহজ সরল মহিলারা। কোরআন শিক্ষার অন্তরালে তাদের থেকে
কৌশলে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।
খোজ নিয়ে জানা যায়, সৈয়দপুরের মাহিদুল ইসলাম (মিলন) নামে এক ব্যক্তি
জয়পুরহাট এলাকায় এসে কয়েকজন মাদ্রাসা যুবককে নিয়ে গড়ে তোলেন
আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন। এরপর তাদের কে ছড়িয়ে
দিয়েছে প্রত্যন্ত গ্রামে। এরা গ্রামে এসে সহজ সরল মহিলাদের পূর্বে
কোরআন পড়াকে ভূল আখ্যা দিয়ে আধুনিক পদ্ধিতে ফ্রি কোরআন পড়ার
আহবান জানান। ধর্মের বিভিন্ন কথা বলে মহিলাদের আকৃষ্ট করেন।
এরপর তাদের একত্রি করে ভর্তি নামে শিক্ষার্থীর অর্থনৈতিক অবস্থার উপর
সর্ব নি¤œ ২৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ভতি আদায় করে। বই
বিক্রির নামে নেওয়া হয় ১শত টাকা করে। ভালমত অক্ষর পরিচিতি, পড়া না পেলেও
সকল শিক্ষার্থীদের নিকট এক সঙ্গে কোরআন তুলে দেন। সেক্ষেত্রে কোরআন
প্রতি শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া ৮শ থেকে ১ হাজার টাকা। আবার
কয়েকদিন পর পর মিলাদ দোয়াসহ বিভিন্ন অজুহাতে চাঁদা তোলা হয়।
কয়েক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অন্য কোথাও থেকে কোরআন কিনতে
দেওয়া হয়না। তাদের নিকট থেকেই নিতে হয়। প্রথমে ফ্রি কোরআন পড়ার
কথা বলা হলেও কোরআন শরীফ হাতে তুলে দেওয়ার সময় প্রতি শিক্ষার্থীদের
নিকট থেকে পরিবারের অর্থনৈকি অবস্থার উপর ভিত্তি করে ২ হাজার টাকা
থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।
তবে অধিকাংশ শিক্ষার্থীর অভিযোগ, কোরআন শিক্ষার ক্লাশে টাকা নেওয়া
শেষ হলেই তারা আর নিয়মিত ক্লাশে হাজির হয় না। এভাবে সম্পূর্ণ
কোরআন শিক্ষা না দিয়েই মহিলাদের নিকট থেকে হাজার টাকা হাতিয়ে
নেন তারা। কোরআন শিক্ষার নামে ধর্মভীরু মহিলাদের সাথে বড় জালিয়াতি
বলে মনে করছেন অনেকে।
্ধসঢ়;এবিষয়ে আধুনিক কোরআন ও নামাজ শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি
মাহিদুল ইসলাম (মিলন) এর ০১৯৩১- ৫৩৮৬০০ মুটোফোনে যোগাযোগ
করা হলে তিনি মোবাইলে কথা বলা যাবে না । সাক্ষাতে কথা বলতে বলে লাইন
কেটে দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451