বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ সরকার অস্থিরতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে প্রতিশোধ নিতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। আজ শুক্রবার দলটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশির নামে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ছাড়াও মুগদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, বাবু, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন, মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মাসুদ পারভেজ, বিএনপি নেতা ভজন, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক আকরাম হোসেন, গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জামাল হোসেন, আকরাম হোসেন, টঙ্গী থানা ছাত্রদল সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদল নেতা শাহীন মাহমুদ, বদিউজ্জামান বাবু, মেহেদী ভূঁইয়া, মতিউর রহমান, শ্রী আশিষ কুমার মনিদাস, শ্রী চরণমনি দাসসহ দেশব্যাপী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভুয়া মামলা দায়ের এবং নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451