বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৩৪০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডট কমঃ-

শেরপুরের নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মাহবুব আলী চৌধুরী মনির (৬৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের ইশিদপুর এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সমকালকে জানান, নিজ শোবারঘরে ফ্যানের সঙ্গে গলার ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মাহবুব আলী চৌধুরী জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি নেতা প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই। ২০১৪ সালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে তিনি শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা বিএনপির সভাপতি ও একাধিকবার চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451