সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নকশী কাঁথার সূত্র ধরে ৩০ বছর পর চাকুরী দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে ঃ একটি চমৎকার নকশী
কাঁথা উপহার পাওয়ার প্রেক্ষিতে তিরিশ বছর পর এক শিক্ষিত বেকার যুবককে
চাকরি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার গণভবনে ঠাকুরগাঁও
জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বাসিন্দা আমিরুল ইসলামকে
তিনি সরাসরি এ নিয়োগপত্র দেন। এ সময় ঠাকুরগাঁও ও পঞ্চগড় ৩০১
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটাসহ আমিরুলের
আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯৮৭ সালে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
উপজেলার জাবরহাট করনাই এলাকায় পরিদর্শনে যান আওয়ামীলীগ সভানেত্রী
শেখ হাসিনা। সেখানে আয়োজিত এক অনাম্বর মঞ্চের টেবিলে ঢাকা দেয়া
চমৎকার নকশী কাঁথাটি দেখে তিনি মুগ্ধ হন। পরে তিনি ওই নকশী কাঁথার
কারিগর কে তা জানতে ও তাকে দেখতে চান। নকশী কাঁথা প্রস্তুতকারী
স্থানীয় চেনবানুকে মঞ্চে আনা হলে শেখ হাসিনা তার সাথে কুশল বিনিময়
ও কাঁথাটির খুব প্রশংসা করেন। চেনবানু আনন্দ আবেগে তাৎক্ষনিকভাবে
নকশী কাঁথাটি তাকে উপহার দিয়ে দেন। শেখ হাসিনা সানন্দে সেটি
গ্রহণ করেন। এরপর প্রায় ত্রিশ বছর পর চেনবানুর নাতি এমএ পাশ বেকার
আমিরুল ইসলাম তার চাকরির জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
দপ্তরে যোগযোগ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সংসদ সদস্য সেলিনা
জাহান লিটার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে গণভবনে আসতে বলেন।
লিটা এ ব্যাপারে দ্রুত সহযোগিতা করে আমিরুল, চেনবানু ও অন্যদের
নিয়ে গত রবিবার প্রধানমন্ত্রীর কাছে যান। প্রধানমন্ত্রী ঐ দিনই দরখাস্ত
অনুযায়ী আমিরুলকে ইউনিয়ন ব্যাংকে জুনিয়র অফিসার পদে নিয়োগপত্র
দেন। বেকার আমিনুলকে চাকুরী দেওয়ায় প্রধানমন্ত্রী ও সেলিনা জাহান
লিটার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পীরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451